ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাত যুবক খুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ৩১ বার পঠিত

নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাত এক যুবক খুন হয়েছেন। সোমবার রাত দেড়টায় ফতুল্লার তক্কারমাঠ শেহাচর এলাকায় অবস্থিত ইস্ট কোস্ট নিটওয়্যার গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

ওই গার্মেন্টসের সিকিউরিটি গার্ড ফয়জুল হক জানান, রাত ১১টায় আমাদের গার্মেন্টস ছুটি হয়েছে। এর পর থেকে কারখানার সামনের সড়ক একেবারেই নীরব হয়ে যায়। কারখানার সামনে দোকানপাটও বন্ধ হয়ে যায়। আমরা এ সময় কেউ বাইরে বের হই না।

রাত দেড়টার সময় কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনে গেটের ফুটো দিয়ে বাইরে তাকিয়ে দেখি একটা ছেলে সড়কে লাফাচ্ছে। কিছুক্ষণ লাফিয়ে সড়কে পড়ে নিথর হয়ে যায়। তখন তার আশপাশে কাউকে দেখিনি। এর পর তাৎক্ষণিক মালিকপক্ষকে ফোন করে বিষয়টি জানিয়েছি।

পুলিশের একটি সূত্র জানায়, ছেলেটির গলার নিচে কাঁধের ওপর একটি ও পেছন দিকে কোমরের ওপর আরেকটি ছুরিকাঘাত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ছেলেটি ব্যাটারিচালিত ইজিবাইকচালক ছিল। যাত্রীবেশে দুর্বৃত্তরা পেছন থেকে ছুরিকাঘাত করে ইজিবাইক নিয়ে পালিয়ে গেছে।

ফতুল্লা মডেল থানার ওসি শেখ রিজাউল হক দিপু বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম-পরিচয় ও পেশা জানা যায়নি। চেষ্টা চলছে রহস্য উদ্ঘাটনের।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102