ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘দুর্যোগে প্রধানমন্ত্রী ঘুমান না, যতক্ষণ না মানুষ শান্তিতে ঘুমায়’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
  • ২৭ বার পঠিত
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ড. এনামুর রহমান

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ড. এনামুর রহমান বলেছেন, দেশের দুর্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘুমান না, যতক্ষণ না দেশের মানুষ শান্তিতে ঘুমায়। তিনি প্রতিটি মুহূর্ত দেশের মানুষের জন্য কাজ করে চলেছেন। তিনি চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের বিষয়ে আমার দপ্তরের সংশ্লিষ্ট সবার কাছ থেকে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন এবং যখন যা প্রয়োজন তা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন।

শনিবার (২২ অক্টোবর) বেলা ১১টায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গার গতিয়াশাম এলাকায় তিস্তা নদীর প্রবল ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, ডেল্টা প্ল্যান বাস্তবায়ন হলে তিস্তাপাড়ের মানুষের দুঃখ আর থাকবে না। আরও খুশির খবর হচ্ছে জাইকা কুড়িগ্রামের নদী ভাঙনের শিকার মানুষকে নিয়ে খুব শিগগির কাজ শুরু করবে।

ত্রাণ প্রতিমন্ত্রী পরে শরিষাবাড়ী মাদরাসা মাঠ প্রাঙ্গণে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. মোহসীন, জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী, জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, রাজারহাট উপজেলা চেয়ারম্যান ইকবাল সোহরাওর্দী বাপ্পী, কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102