ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দূর্গাপুরে ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
  • ২৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৫ নং ওয়ার্ডের দূর্গাপুর এলাকায় ডলার নামে স্থানীয় এক বাসীন্দার বাড়ির সামনের সড়কে অভিযান চালিয়ে ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সদর মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

আসামী দুজন হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের ১০ নং ওয়ার্ডের নয়ানশুকার মোছা. রফিনা বেগম ও মৃত আজিজুর রহমানের ছেলে মো. আলম (৪০) এবং বালিয়াডাঙ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ড বালুগ্রামের মোছা. পিয়ারা বেগম ও মৃত তোফাজ্জল হকের ছেলে মিনহাজুল ইসলাম (২৯)।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১৩ ডিসেম্বর রোববার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানি কমান্ডারের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ হাতেনাতে আলম ও মিনহাজকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত দুজন আসামী দীর্ঘদিন থেকে বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় একটি অটোরিকশা ও মাদকবিক্রির ১৬ হাজার ৫০০ টাকাও জব্দ করে র‌্যাব।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102