ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দূর্বৃত্তের আগুনে পুড়ল যুবলীগ নেতার বাড়ি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
  • ২৯ বার পঠিত
বগুড়া

বগুড়ার নন্দীগ্রামে উপজেলার চাপিলাপাড়া গ্রামে দূর্বৃত্তের দেওয়া আগুনে যুবলীগ নেতার বসতবাড়ির ১০টি ঘর অগ্নিকান্ডে পুরে প্রায় ২৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি তার পরিবারের। তবে কোন হতাহত হয়নি। সোমবার (২২ মার্চ) রাত সাড়ে ১১ টার দিকে বুড়ইল ইউনিয়নের চাপিলাপাড়া গ্রামের বাসিন্দা ও ২নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়েদ আহম্মেদের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, প্রতিদিনের মতো রাতে তারা ঘুমিয়ে পড়ে। হঠাৎ প্রতিবেশীদের চিৎকার শুনে ঘর থেকে বাহিরে বের হওয়ার চেষ্টা করে জুবায়েদসহ তার পরিবার। তবে আগেই বাহির থেকে তার দরজা বন্ধ করে দিয়েছিল দূর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন এসে দরজা খুলে তাদের উদ্ধারসহ আগুন নেভানো চেষ্টা করে। পরে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ক্ষতিগ্রস্ত জুবায়েদ আহম্মেদ বলেন, দীর্ঘদিন ধরে আশ্রয়ণ প্রকল্পের পুকুর নিয়ে প্রতিপক্ষের সঙ্গে বিরোধ চলছিল। এইসব কারণে প্রতিপক্ষরা বাড়িতে পেট্টোল ঢেলে আগুন দিয়ে আমিসহ আমার পরিবারকে হত্যার চেষ্টা করে। তিনি আরও বলেন, আগুনে আমার নগদ ৭ লাখ টাকাসহ আলু, পেঁয়াজ, আসবাবপত্র, টিনসহ সবকিছু পুড়ে গেছে।

নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রতন কুমার দেবনাথ বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এতে করে তাদের প্রায় ২৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, রাতেই ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। আগুন লাগার বিষয়ে তদন্ত চলছে। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102