জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা পৌরসভার সাবেক মেয়র মো. শাহনেওয়াজ শাহানশাহকে রাজধানীর উত্তরার হোটেল ডি মেরিডিয়ান থেকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে উত্তরা-১২ নম্বর সেক্টরের ‘হোটেল ডি মেরিডিয়ান’ থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) আ ন ম ইমরান খান।
এর আগে, দেওয়ানগঞ্জ হাইস্কুল মাঠে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের সময় দেওয়ানগঞ্জ পৌরসভার নাম ৫ নম্বরে ডাকায় মেয়র শাহ নেওয়াজ শাহানশাহ অনুষ্ঠানের উপস্থাপক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং থাপ্পড় মারেন। এ ঘটনায় মেহের উল্লাহ বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে লিখিত অভিযোগও জানান শিক্ষা কর্মকর্তা।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে প্রতিবেদন প্রকাশিত হলে পৌরমেয়রকে দল থেকে বহিষ্কার করে স্থানীয় সরকার বিভাগ।