মহসিন রেজা, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জে ওষুধের দোকানে অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত ওষুধের দোকান গুলোতে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ফিরোজ ফার্মেসী নামের একটি ওষুধের দোকানে বিপুল পরিমাণে মেয়াদ উত্তীর্ণ ঔষধ এবং ফিজিশিয়ান স্যাম্পল জব্দ করা হয়। পরে উক্ত ফার্মেসীর ফার্মেসিস্ট তৌফিকুর রহমান বিপুল কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় ।
এ অভিযানে নেতৃত্ব দেন দেওয়ানগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) অহনা জিন্নাত। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোঃ বিপুল মিয়া ও দেওয়ানগঞ্জ মডেল থানার উপ পরিদর্শক শিব্বির আহমেদ।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অহনা জিন্নাত বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে ।