ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দেবরের ছুরিকাঘাতে ভাবি নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ২৫ বার পঠিত

তুচ্ছ ঘটনা কেন্দ্র করে নরসিংদীর আমদিয়ায় দেবরের ছুরিকাঘাতে ভাবি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের আমদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত পারুল বেগম (৫০) ওই গ্রামের লোকমান হোসেনের স্ত্রী।

নিহতের মেয়ে শান্তা জানান, গত কয়েক মাস আগে বাড়ির আঙিনার একটি কাঁঠালগাছ কাটেন তার মা পারুল বেগম। ওই সময় গাছের একটি ডাল পড়ে দেবর রনির সীমানায় দেওয়া কাপড়ের বেড়া ভেঙে যায়। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এরই জের ধরে বৃহস্পতিবার ইফতারের পর দেবর রনি ও তার স্ত্রী পারুলের সঙ্গে ঝগড়া বাধায়।

ওই সময় রনির সহোদর বড় ভাই জসিম উত্তেজিত হয়ে পারুল বেগমকে ছুরিকাঘাত করেন। এতে পারুল মাটিতে লুটিয়ে পড়লে দুই দেবর রনি ও জসিম লাঠি দিয়ে উপর্যুপরি পেটাতে থাকে। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। ওই সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত জসিম উদ্দিন পলাতক রয়েছে।

মাধবদী থানার ওসি মো. রকিবুজ্জামান বলেন, তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102