ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাতক্ষীরার দেবহাটায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫
  • ৪৪ বার পঠিত

সাতক্ষীরার দেবহাটায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ভোর ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেবহাটার গাজিরহাট বাজার সংলগ্ন শিমুলিয়া সরকারি প্রাইমারি স্কুল প্রাঙ্গণ ও তার আশে পাশের এলাকায় সভা সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেন।

মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত নিষেধাজ্ঞায় বলা হয়েছে, ৩০ জানুয়ারি গাজীরহাট বাজার সংলগ্ন শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দেবহাটা উপজেলা শাখা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এনিয়ে গাজীরহাট বাজার ও সম্মেলন স্থলের আশপাশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার শঙ্কা দেখা দেয়। এজন্য ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার ক্ষমতা বলে সম্মেলন স্থল, শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ বা তার আশপাশে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সংস্থার সদস্য ব্যতীত অন্য কেউ কোনো শক্তি প্রদর্শন, সভা-সমাবেশ, মাইকিং, মাইক্রোফোন, লাউড স্পিকার ইত্যাদি ব্যবহার, সভা-সমাবেশের উদ্দেশে পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

১৪৪ ধারা বহাল থাকা অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার কর্মকর্তা-কর্মচারী ব্যতীত অন্য কোনো ব্যক্তি কোনো রকম অস্ত্র-শস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বহন করতে পারবে না। এ আদেশ অমান্যকারীদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দেবহাটার আগে আশাশুনি, কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলায় বিএনপির দুই গ্রুপের উত্তেজনাকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102