ads
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দেশবাসীকে রমজানের শুভেচ্ছা ক্রিকেটারদের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ৫৬ বার পঠিত

করোনার মধ্যে এলো মাহে রমজান। সিয়াম সাধনার এ মাসটি এবার ভিন্ন এক আবহে এসেছে আমাদের সামনে। গত বছরের চেয়ে এবার আরো ভয়ঙ্কর হয়ে ফিরেছে কোভিড- ১৯। আক্রান্ত আর মৃত্যের সংখ্যা অতীতের সব রেকর্ড ভেঙেছে। এরমধ্য দিয়েই বুধবার, ১৪ এপ্রিল থেকে দেশে শুরু হয়েছে রোজা।

রোজার প্রথম দিনটিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল রয়েছে শ্রীলংকায়। কলম্বোর পাশেই নিগোম্বো নামের এক শহরে চলছে তাদের কোয়ারেন্টাইন। কলম্বো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাড়ে ১২ কিলোমিটার দূরের এই শহরে হোটেল বন্দি টেস্ট দল।

ঠিক সাগরের পাশে নিগোম্বোর জেট ইয়াং বিচ হোটেলে আপাতত সময় কাটছে ক্রিকেটারদের। দুই টেস্ট ম্যাচের সিরিজের আগে এখানে ৩ দিনের কোয়ারেন্টাইন। হোটেল বন্দি এই সময়টাতে দেশবাসীকে মাহে রমজানের শুভেচ্ছা জানাতে ভুল করলেন না জাতীয় দলের ক্রিকেটাররা।

রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে আসা রমজানে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছেন তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। করোনার কষ্ট যেন কমে চায় সেটা প্রত্যাশা তার। ধর্মপ্রাণ এই ক্রিকেটার তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘পবিত্র এই রমজান মাসে মহান আল্লাহ যেনো সবার কষ্ট কমিয়ে দেন, রহমত নাজিল করেন এবং জীবনকে সমৃদ্ধ করেন। সবাইকে রমজান মোবারক।’

শুভেচ্ছা জানালেন, ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও। তিনি করোনার এই সময়ে স্বাস্থ্যবিধির কথাও মনে করিয়ে দিয়েছেন। তামিম লিখেছেন, ‘সকলকে পবিত্র রমজানের শুভেচ্ছা। সবাই সুস্থ্য ও নিরাপদে থাকুন।’

কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে ব্যস্ত থাকা সাকিব আল হাসানও জানিয়েছেন রমজানের শুভেচ্ছা। তার কথাতেও থাকল করোনার এই সময়ে সৃষ্টি কর্তার কাছে প্রার্থনা।

সাকিব লিখেছেন,‘দেশের বর্তমান পরিস্থিতিতে আমাদের প্রয়োজন ধৈর্য্য ও সহানুভূতি। একমাত্র আল্লাহ তায়ালা আমাদের এই কঠিন পরিস্থিতি মোকাবেলা করার শক্তি দিতে পারেন। আসুন পবিত্র রমজান মাসে আমরা সবাই মিলে আমাদের দেশ ও জনগণের মঙ্গলের জন্য প্রার্থনা করি। সবাইকে রমজানুল মোবারক।’

এছাড়া রমজানের শুভেচ্ছা জানিয়েছেন, রুবেল হোসেন-তাসকিন আহমেদও। পেসার রুবেল তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন, আলহামদুলিল্লাহ, রমজানের চাঁদ দেখা গেছে…, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102