ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দেশীয় চ্যানেলে চোখ ফেরাবার মতো অনুষ্ঠান নির্মাণ করুন: তথ্য প্রতিমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৭ বার পঠিত

তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, ‌‘‌দেশের মানুষ যাতে দেশীয় চ্যানেলের অনুষ্ঠান দেখে, সে জন্য নির্মাতা ও কলাকুশলীদের জীবনঘনিষ্ঠ, সুস্থধারার, রুচিশীল অনুষ্ঠান নির্মাণ করতে হবে, যা হৃদয়কে স্পর্শ করবে, বাঙালি সংস্কৃতি ধারণ করবে এবং এর মধ্য দিয়ে বাংলাদেশ পৌঁছে যাবে পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে থাকা ৩৫ কোটি বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর কাছে। এটি করতে পারলে সাংস্কৃতিক অগ্রয়াত্রায় নবতরঙ্গ সৃষ্টি হবে।’

সোমবার রাজধানীর জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (এনআইএমসি) মিলনায়তনে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) আয়োজিত ‘চলচ্চিত্র ও টেলিভিশনে বাস্তবিক, মনস্তাত্ত্বিক ও বিজ্ঞানসম্মত অভিনয়’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘এ অঞ্চলের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, অসাম্প্রদায়িক চেতনা ও স্বাধীন বাংলাদেশ সৃষ্টির স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও সংগ্রামকে তুলে ধরতে হবে; যার মাধ্যমে তরুণ প্রজন্ম সঠিক ইতিহাস সম্পর্কে অবগত হবে। দেশপ্রেম ও জাতীয়তাবোধের চেতনায় উজ্জীবিত হবে।’
বিসিটিআই’র প্রধান নির্বাহী আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক শাহিন ইসলাম।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102