৬ মাসের মধ্যে দেশেই ভ্যাকসিন তৈরির লক্ষ্য ঠিক করা উচিত। শনিবারে (৭ আগস্ট) ওয়েবিনারে এ কথা বলেন, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
ডা. জাফরুল্লাহ জানান, দেশে রাশিয়ার ‘স্পুটনিক-ভি’ টিকার একমাত্র পরিবেশক, গণস্বাস্থ্য কেন্দ্র। প্রতি ডোজের দাম পড়ছে সাড়ে ৭ ডলার। সপ্তাহে দেশটি থেকে আনা যাবে ২০ লাখ টিকা। এ বিষয়ে সরকারের ইতিবাচক সিদ্ধান্ত চেয়েছেন তিনি।
এতে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান বিজ্ঞানী ড. বিজন কুমার শীল বলেন, করোনায় অন্য ওষুধের সাথে ‘ভিটামিন সি’ এবং ‘জিঙ্ক’ ক্ষতি কমাতে সহায়তা করতে পারে।