ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দেশের মানুষের ভাগ্য উন্নয়নের কাজ করবই : প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ৩৪ বার পঠিত
Prime Minister Sheikh Hasina,

যারা চায়নি আওয়ামী লীগ ক্ষমতায় আসুক ও দেশের উন্নয়ন হোক তাদের প্রতি চ্যালেঞ্জ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষের ভাগ্য উন্নয়নের কাজ করবই।

শনিবার (১ জুলাই) দুদিনের সফরে গোপালগঞ্জের কোটালিপাড়ায় গিয়ে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করার সময় এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, যারা চায়নি আওয়ামী লীগ ক্ষমতায় আসুক, মানুষ পেট ভরে ভাত খাক, শিক্ষা পাক, মাথা গোঁজার ঠাঁই পাক, তারা মিথ্যা অপবাদ দিয়ে গেছে। কিন্তু তাতে কাজ হয়নি। নিজেদের টাকায় পদ্মা সেতু করতে পেরেছি। এটাই সবচেয়ে বড় কথা।

তিনি বলেন, কিছু মানুষ দেশের উন্নয়ন দেখে না, তারা চোখ থাকতেও অন্ধ। তাদের প্রতি করুণা করা ছাড়া আর কিছু নেই।

নিজ এলাকার উন্নয়নের প্রতি জোর দিয়ে তিনি বলেন, আমার এলাকার কোনো উন্নয়ন যেন বাদ না যায়। কোথায় কী হচ্ছে সব আমি খোঁজ রাখি। আমার কাছে সব রাস্তাঘাটের আলাদা আলাদা ফাইল করা আছে। শুধু কোটালীপাড়া, টুঙ্গীপাড়া না—পুরো দেশের উন্নয়ন করে যাচ্ছি।

আর এই উন্নয়নের শক্তি আপনারাই জুগিয়েছেন। আপনারাই আমার বড় শক্তি। আপনারা আছেন বলে আমি দেশের উন্নয়ন করে যেতে পারছি, বলেন তিনি। শেখ হাসিনা বলেন, বাবার স্বপ্নপূরণ করে উন্নত দেশ গড়াই আমার লক্ষ্য। দেশে একজনও হতদরিদ্র থাকবে না। লাখো শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ যেন মাথা উঁচু করে চলতে পারে, সেটাই আমি চাই।

এর আগে সকালে মোটরশোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে সড়ক পথে দুই দিনের সফরে গোপালগঞ্জের কোটালীপাড়ার উদ্দেশে রওনা দেন তিনি। পরে বেলা সাড়ে ১১টার দিকে সেখানে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর বিকেলে কোটালীপাড়া থেকে টুঙ্গিপাড়ায় যাবেন প্রধানমন্ত্রী। সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও মোনাজাতে যোগ দেবেন।

পরের দিন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

আগামীকাল ২ জুলাই রোববার বিকেলে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

সুইডেনের ‘এক্সপ্রেসেন’ সংবাদমাধ্যমকে মোমিকা জানান, তিনি জানতেন এই কাজের প্রতিক্রিয়া আসবে, হাজারো হত্যার হুমকিও পেয়েছেন এরই মধ্য। তবে তিনি কোরআন পোড়ানোকে কোনো জাতির প্রতি বিদ্বেষ বলে মনে করেন না, বরং এটি মত প্রকাশের স্বাধীনতা বলে মনে করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102