ads
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দেশের মেধাবী শিক্ষার্থীদের পাইলট হওয়ার স্বপ্ন পূরণ করবে ইউএস-বাংলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ৫৫ বার পঠিত

বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স নিজ খরচে মেধাবী শিক্ষার্থীদের পাইলট প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে। যেসব মেধাবী বাংলাদেশি তরুণ বিজ্ঞান বিভাগে গণিত ও পদার্থ বিজ্ঞানসহ এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ অথবা এ লেভেলে গ্রেড-বি পেয়েছেন, তারা আবেদন করতে পারবেন। স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানের স্নাতকরাও আবেদন করতে পারবেন।

আবেদনের সময় বয়স সর্বোচ্চ ২৫ বছর হতে হবে। উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি।

বাংলাদেশ বিমান বাহিনীর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। বিমান বাহিনীর তত্ত্বাবধানে সব পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে ৫০ জনকে নির্বাচন করা হবে। নির্বাচিতদের ইউএস-বাংলা এয়ারলাইন্সের খরচে বিশ্বের খ্যাতনামা ফ্লাইং অ্যাকাডেমিতে পাঠানো হবে। দুই বছর মেয়াদি প্রশিক্ষণ সাফল্যের সঙ্গে সম্পন্নের পর উত্তীর্ণ পাইলটরা ইউএস-বাংলা এয়ারলাইন্সে যোগদান করতে পারবেন।

স্টুডেন্ট পাইলটদের নির্বাচন প্রক্রিয়ার মধ্যে রয়েছে আইকিউ টেস্ট, লিখিত ও মৌখিক পরীক্ষা এবং যোগ্যতাভিত্তিক অন্যান্য পরীক্ষা। যেকোনও ধরনের তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। অনলাইনে আবেদন করা যাবে usbair.com/career/studentpilot এই ঠিকানায়। আবেদনের শেষ তারিখ ৫ মে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102