ads
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দেশের শান্তিতে একটি পক্ষ খুশি নয়: তথ্যমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ৫৩ বার পঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি; তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এমপি বলেছেন, দেশের শান্তিতে যারা খুশি নয়, তারা পার্বত্য চট্টগ্রামের উন্নয়নেও খুশি নয়। দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার জন্য মাঝে মাঝে একটি পক্ষ ষড়যন্ত্র করছে। সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।

সোমবার সকালে রাঙামাটির সাজেক ভ্যালিতে বঙ্গবন্ধু ট্যুর ডিসিএইচটি এমটিবি চ্যালেঞ্জের উদ্বোধনকালে এ কথা বলেন তথ্যমন্ত্রী।

হাছান মাহমুদ বলেন, দেশের অন্যান্য এলাকার চেয়ে পাহাড়ের উন্নয়নে সরকার বেশি মনোযোগী।

এর আগে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী মাউন্টেইন সাইক্লিং প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। সাজেক থেকে শুরু হওয়া মাউন্টেইন রেসিং বান্দরবানের থানচিতে গিয়ে শেষ হবে। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১০০ প্রতিযোগী অংশ নেয়। তিন দিনে প্রতিযোগীরা ৩০০ কিলোমিটার পথ পাড়ি দেবে।

মাউন্টেইন সাইক্লিং প্রতিযোগিতার মধ্য দিয়ে পাহাড়ের পর্যটন আরও বিকশিত হবে বলে মনে করছেন আয়োজকরা।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব সফিকুল আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি, শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, মহিলা এমপি বাসন্তি চাকমা, ব্রিগেড কমান্ডার ফয়েজুর রহমান, দিঘীনালা উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102