ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দেশের ১৩ জেলায় নতুন ডিসি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ জানুয়ারি, ২০২২
  • ১৯ বার পঠিত

দেশের ১৩ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জেলাগুলো হলো- গাজীপুর, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নওগাঁ, পিরোজপুর, রাজবাড়ী, নোয়াখালী, চুয়াডাঙ্গা, নীলফামারী, গাইবান্ধা, সিলেট, ঝিনাইদহ এবং চাঁপাইনবাবগঞ্জ।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (উপসচিব) আনিসুর রহমানকে গাজীপুর, চাঁপাইনবাবগঞ্জের ডিসি মো. মঞ্জুরুল হাফিজকে নারায়ণগঞ্জ, শিক্ষা উপমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. শাহগীর আলমকে ব্রাহ্মণবাড়িয়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব খালিদ মেহেদী হাসানকে নওগাঁর ডিসি করা হয়েছে।

আশ্রয়ণ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক (উপসচিব) মোহাম্মদ জাহিদুর রহমানকে পিরোজপুর, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবু কায়সার খানকে রাজবাড়ী, স্বরাষ্ট্র মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) দেওয়ান মাহবুবুর রহমানকে নোয়াখালী, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খানকে চুয়াডাঙ্গার ডিসি করা হয়েছে।

এছাড়া নীলফামারীতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব নাফিসা আরেফিন, গাইবান্ধায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. অলিউর রহমান, সিলেটে ঝিনাইদহের ডিসি মো. মজিবর রহমান, ঝিনাইদহে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মনিরা বেগম এবং ময়মনসিংহের জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) এ কে এম গালিভ খান চাঁপাইনবাবগঞ্জে ডিসির দায়িত্ব পেয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102