ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দেশের ৩০ গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মে, ২০২১
  • ৩৩ বার পঠিত

বিশ্বের ৭টি দেশের সঙ্গে মিল রেখে পটুয়াখালীর ৩০টি গ্রামে ১৫ হাজার মানুষ পবিত্র ঈদুল ফিতর পালন করেছেন। বুধবার (১২ মে) সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার বদরপুর দরবার শরিফে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। দরবার শরিফের খাদেম শফিকুল আলম গনি জামাতের ইমামতি করেন।

বদরপুর দরবার শরিফের খাদেম শফিকুল আলম গনি বলেন, বিশ্বে যে কোনো দেশে যদি চাঁদ দেখা যায় তার সঙ্গে সংগতি রেখে ১৯২৮ সাল থেকে এখানকার গ্রামবাসীরা একদিন আগে থেকে রোজা রাখা শুরু করে। তাই মঙ্গলবার (১১ মে) সন্ধ্যায় বিশ্বের ৭টি দেশে ঈদুল ফিতরের চাঁদ দেখা গেছে। এরই ধারাবাহিকতায় আমরা আজ ঈদুল ফিতর উদযাপন করছি।

জেলার ৩০টি গ্রামের মধ্যে রয়েছে গলাচিপার সেনের হাওলা, পশুরী বুনিয়া, নিজ হাওলা, কানকুনি পারা, মৌডুবি, বাউফলের মদনপুরা, রাজনগর, বগা, ধাউরাভাঙ্গা, সুরদি, চন্দ্রপাড়া, দ্বিপাশা, শাপলা খালী, কনকদিয়া, আমিরাবাদ, কলাপাড়ার নিশানবাড়িয়া, ইটবাড়ীয়া, শহরের নাঈয়া পট্টি, টিয়াখালী, তেগাছিয়া, দক্ষিণ দেবপুর।

মঙ্গলবার (১১ মে) রাতে সোমালিয়া, নাইজেরিয়া, পাকিস্তানের কিছু অংশসহ বিশ্বের ৭টি দেশে চাঁদ দেখা যায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102