ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দেশের ৭০ ভাগ মানুষ এখনও ‘টু-জি’তেই রয়েছে : পরিকল্পনামন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ২৭ বার পঠিত

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘আমরা দেশের সবাইকে ফাইভ-জি তে নেওয়ার জন্য কাজ করছি। কিন্তু বাস্তবতা হচ্ছে দেশের ৬০-৭০ শতাংশ মানুষ এখনও টু-জি তেই রয়ে গেছে।’

মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চাইল্ড পার্লামেন্ট অনুষ্ঠানে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী।

এম এ মান্নান বলেন, ‘আমরা ফাইভ-জি নিয়ে কাজ করছি। এ সংক্রান্ত প্রকল্প অনুমোদনও হয়েছে। তবে বাস্তবতা হলো টু-জি বেশি মানুষ ব্যবহার করে। যারা লিখতে ও পড়তে পারেন না, তারা এর বেশি চায়ও না। দেশের ৬০-৭০ শতাংশ মানুষ এখনও টু-জি তেই রয়েছে। আমাদের সমাজে অনেকেই আছেন, যাদের গড় আয় পাঁচ হাজার টাকা। আবার অনেকে আছেন যাদের গড় আয় পাঁচ কোটি টাকা। তেমনি অনেকে টু-জি ব্যবহার করছেন। অনেকে আবার ব্যবহার করছেন ফাইভ-জি। আমরা সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।’

বাংলা ভাষার গুরুত্ব তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘কেউ কেউ মনে করেন- ইংরেজি ছাড়া চলে না। বাংলা ভাষা ও জয় বাংলা আমাদের সংস্কৃতিরই অংশ। আমাদেরকে কেন ইংরেজি ভাষাকে প্রাধান্য দিতে হবে? ইংরেজি ভাষায় কথা না বলেও চীন-রাশিয়া পৃথিবীর অনেক কিছু জয় করে নিয়েছে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102