ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দেশে আগামী সপ্তাহে ফাইজার ও সিনোফার্মের টিকা প্রয়োগ শুরু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ২৮ বার পঠিত

আগামী সপ্তাহে ফাইজার ও সিনোফার্মের টিকা প্রয়োগ শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. এ বি এম খুরশীদ আলম।
আজ সোমবার (১৪ জুন) দুপুরে মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতাল পরিদর্শনে গিয়ে একথা জানান তিনি।

ডা. এ বি এম খুরশীদ আলম জানান, নির্দিষ্টভাবে তারিখ ঘোষণা না করতে পারলেও আগামী সপ্তাহেই এই টিকার প্রয়োগ শুরু করতে পারব। নিবন্ধিতদের টিকা নেয়া না থাকলে নতুন করে এসএমএস পাবেন এবং নিদির্ষ্ট কিছু হাসপাতালে তাদেরকে এ টিকা দেয়া হবে। পর্যাপ্ত টিকা পেলে মানুষ নতুন করে টিকার নিবন্ধনের সুযোগ পাবে।

এদিকে রবিবার করোনায় আক্রান্ত হয়ে দেশে ৪৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ১৩ হাজার ১১৮ জন। মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ৬১ লাখ ৭৫ হাজার ১১২টিতে। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা আট লাখ ২৬ হাজার ৯২২ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102