ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দেশে আজ শুরু হচ্ছে চীনের টিকা সিনোফার্ম প্রয়োগ কার্যক্রম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ২৫ বার পঠিত

করোনা সংক্রমণ রোধে চীন সরকারের কাছ থেকে উপহার হিসেবে পাওয়া সিনোফার্মের ১১ লাখ ডোজ টিকা প্রদান কার্যক্রম আজ শনিবার (১৯ জুন) রাজধানীসহ সারা দেশে শুরু হচ্ছে। এরই মধ্যে দেশের নির্ধারিত হাসপাতালের টিকাদান কেন্দ্রে পৌঁছে গেছে এ টিকা।

গতকাল শুক্রবার (১৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন বলেন, সিনোফার্মের টিকার প্রয়োগ শুরু হচ্ছে শনিবার থেকে। অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যকর্মী ও পুলিশ সদস্যরা যারা আগে টিকা নেননি, তারা পাবেন। এছাড়া অগ্রাধিকারপ্রাপ্ত বিদেশগামী বাংলাদেশি কর্মীসহ মেডিক্যাল, ডেন্টাল ও নার্সিং কলেজের শিক্ষার্থীরা এ টিকা পাবেন।

এর আগে বৃহস্পতিবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডাইরেক্টর (এমএমসি অ্যান্ড এ এইচ) ও সদস্য সচিব (করোনা ভ্যাকসিন ব্যবস্থাপনা কমিটি) ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, দেশের বিভিন্ন হাসপাতালে চীনের সিনোফার্মের টিকা প্রদানের লক্ষে টিকার মজুতসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

দেশের সকল সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতাল, সরকারি জেনারেল হাসপাতাল, জেলা সদর হাসপাতাল এবং ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের নির্দিষ্ট কেন্দ্র থেকে দেওয়া হবে এই টিকা। প্রথম ডোজের চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজের টিকা দেওয়া যাবে। আরও জানানো হয়, করোনা টিকার জন্য নির্ধারিত কেন্দ্রে ইতোমধ্যে যেসব ব্যক্তি নিবন্ধন করেছেন কিন্তু এখন পর্যন্ত কোনো টিকা পাননি, তাদেরকে টিকা দেওয়া হবে।

গত ১৪ জুন সিনোফার্ম ও ফাইজারের টিকা প্রয়োগ কার্যক্রম শুরু হওয়ার কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চীনের উপহার হিসেবে দেওয়া সিনোফার্ম এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফাইজার টিকা দিয়েই আবারো প্রথম ডোজ শুরু হচ্ছে। হাতে যতটুকু টিকা পাওয়া গেছে তা দিয়ে ভ্যাকসিনেশন কার্যক্রম আবার চালু হবে।

দেশের বিভিন্ন স্থানে করোনা আবার বাড়ছে উল্লেখ করে তিনি বলেছিলেন, এখন থেকেই সবাইকে আবার সচেতন হতে হবে। হাসপাতালে শয্যা কম। করোনা বাড়লে সেবাও ব্যাহত হবে। তাই প্রতিরোধের ওপর জোর দিতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। ইতোমধ্যে টিকা কেন্দ্রগুলোর ব্যবস্থাপনা আগের মতো প্রস্তুত রাখার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এর আগে গত মাসের শেষ সপ্তাহে দেশে চীনের টিকা সিনোফার্ম প্রয়োগ শুরু করে। ওই টিকায় অগ্রাধিকার পান সরকারি-বেসরকারি মেডিক্যাল, ডেন্টাল কলেজ, নার্সিং কলেজ, মেডিক্যাল টেকনোলজি কলেজের শিক্ষার্থী এবং চীনের নাগরিকরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102