ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দেশে আরও কমল করোনায় মৃত্যু-আক্রান্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ৩৫ বার পঠিত

বিজ্ঞপ্তিতে দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৮৪৭ জনের দেহে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৫৬ হাজার ৭৫৮ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৬০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ১৬ হাজার ৯০১ জন। গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৬৭০টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩ দশমিক ৪ শতাংশ।

এর আগে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সারা দেশে মারা যান ২৩ জন। এছাড়া করোনা শনাক্ত হয় আরও ৮৬০ জন।

এদিকে বিশ্বব্যাপী করোনার তথ্য রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় শুক্রবার (১ অক্টোবর) সকাল ৮টা পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু কমলেও শনাক্ত বেড়েছে। এ সময় মৃত্যু হয়েছে ৭ হাজার ৩৬৮ জনের, শনাক্ত হয়েছে ৪ লাখ ৮৫ হাজার ৯৬৩ জন।

এর আগে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৭টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা যান ৮ হাজার ৩৬৮ জন এবং আক্রান্ত হন ৪ লাখ ৩৫ হাজার ৩১৯ একজন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ৪৭ লাখ ৯৭ হাজার ১৪৬ জন এবং আক্রান্ত হয়েছেন ২৩ কোটি ৪৫ লাখ ৫১ হাজার ২০৫ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ কোটি ১৩ লাখ ৪৯ হাজার ৯৪১ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102