ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দেশে আরও তিন ওমিক্রন রোগী শনাক্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ২৩ বার পঠিত

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাতে জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি) ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তিন রোগীর শরীর থেকে পাওয়া ভাইরাসের জিন বিন্যাস বিশ্লেষণ করে ওমিক্রন শনাক্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তথ্য অনুযায়ী, নতুন শনাক্ত তিনজন রাজধানীর বনানী এলাকার বাসিন্দা। তাদের দুজন নারী, একজন পুরুষ। নারীদের একজনের বয়স ৩০ বছর, আরেকজনের ৪৭। আর ওমিক্রন শনাক্ত পুরুষের বয়স ৮৪ বছর।

গত ২৩ ডিসেম্বর সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআর ওই তিনজনের নমুনা সংগ্রহ করেছিল। পরে জিনোম সিকোয়েন্স বের করে জানা যায়, তাদের শরীরে করোনা শনাক্ত হয় আর ওই ধরনটি ওমিক্রন।

এর আগে মঙ্গলবার আরও একজনের শরীরে ওমিক্রন শনাক্ত হওয়ার খবর দেয় জিআইএসএআইডি। আক্রান্ত ওই ব্যক্তি একজন পুরুষ। তার শরীর থেকে পাওয়া ভাইরাসের নমুনার জিনোম সিকোয়েন্স করেছিল আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)।

এ ছাড়া সোমবারও ইনস্টিটিউট অব ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভ (আইদেশি) ওমিক্রনে আক্রান্ত আরেকজনের নমুনার জিনোম সিকোয়েন্স জিআইএসএআইডিতে প্রকাশ করে। তিনি একজন নারী।

এই দুইদিন যারা ওমিক্রনে আক্রান্ত হয়েছিলেন তারাও ঢাকার বাসিন্দা।

গত ১১ ডিসেম্বর জিম্বাবুয়ে ফেরত জাতীয় নারী ক্রিকেট দলের দুজনের শরীরে করোনার নতুন ধরণ ওমিক্রন শনাক্ত হয়।

জিআইএসএআইডি’র তথ্য বলছে, গত ২৩ ডিসেম্বর ওমিক্রন সংক্রমিত ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়।

ইনস্টিটিউট অব ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভ (আইদেশি) তার নমুনা জিনোম সিকোয়েন্স করে। সংক্রমিত ব্যক্তির বয়স ৫৬ বছর এবং তিনি পুরুষ। বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102