ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ছাত্রলীগ কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবেঃ জনি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৪ জানুয়ারি, ২০২১
  • ৪১ বার পঠিত

সঞ্জু রায়, বগুড়া জেলা প্রতিনিধি: সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকিউল আলম জনি বলেছেন, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশের সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ছাত্রলীগ কর্মীদের সর্বদা ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন ছাত্রলীগ করতে হলে বঙ্গবন্ধুর আদর্শকে নিজের বুকে ধারণ করতে হবে। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিতে সর্বদা সাধারণ মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে হবে। ছাত্ররাজনীতি তে যেমন ছাত্রদের অধিকার আদায় এবং বিভিন্ন সময়ে প্রতিবাদী ভূমিকা রাখতে হয় ঠিক একইভাবে শিক্ষাঙ্গণেও মেধার বিকাশ ঘটিয়ে শিক্ষিত ও আলোকিত বাংলাদেশ বিনির্মাণে ঐতিহ্যবাহী সংগঠন ছাত্রলীগ পরিবারকেই ভূমিকা রাখতে হবে।
বাংলাদেশ ছাত্রলীগ এর ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার সকালে বগুড়ায় সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও কেক কর্তন অনুষ্ঠানে ছাত্রনেতা জনি উপোরোক্ত কথাগুলি বলেন। আলোচনা সভা পরবর্তী কলেজ ছাত্রলীগের সকল নেতৃবৃন্দদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী কেক কর্তন করা হয়। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগ নেতা যথাক্রমে অমিত কুমার পোদ্দার, ইলিয়াস সানি, মেহেদী হাসান, নাফিজ আহম্মেদ শুভ প্রমুখ। পরিশেষে গভীর শ্রদ্ধাভরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে পুষ্পমাল্য প্রদানের মাধ্যমে কলেজ ছাত্রলীগের কর্মসূচীর সমাপ্তি করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102