ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দেশে করোনার টিকা নিতে ২ কোটির বেশি নিবন্ধন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ২৮ বার পঠিত

দেশে করোনাভাইরাসের টিকা নিতে মানুষের আগ্রহ বেড়েছে। ফলে প্রতি ঘণ্টায় টিকার জন্য নিবন্ধন করছেন প্রায় এক লাখ মানুষ।

এরই ধারাবাহিকতায় সবশেষ শনিবার (৭ আগস্ট) বেলা পৌনে তিনটা পর্যন্ত ‘সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে টিকার জন্য ২ কোটি ১৮ লাখ ১৩ হাজার মানুষ নিবন্ধন করছেন।

এ তথ্য নিশ্চিত করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রোগ্রামার আবদুল্লাহ আল রহমান।

এর আগে শুক্রবার রাত পৌনে ১০টা পর্যন্ত ২ কোটি ৪ লাখ মানুষ নিবন্ধন করেছিলেন।

২৬ জানুয়ারি থেকে সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন শুরুর পর লাখ লাখ মানুষ টিকা নিয়েছেন। অবশ্য পরে টিকার সঙ্কট দেখা দিলে মে মাসে নিবন্ধন প্রক্রিয়া স্থগিত করা হয়। সর্বশেষ ৮ জুলাই থেকে পুনরায় সুরক্ষা অ্যাপের মাধ্যমে টিকার নিবন্ধন চালু হয়।

৫ আগস্ট পর্যন্ত দেশের ১ কোটি ৪৪ লাখ ২৬ হাজার ৮৪ মানুষ করোনা টিকার আওতায় এসেছে। এর মধ্যে প্রথম ডোজ ১ কোটি ৯ হাজার ৯৫৩ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৪ লাখ ১৬ হাজার ১৩১ জন।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক অধ্যাপক মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

সংবাদ বিজ্ঞপ্তির তথ্যমতে, এ পর্যন্ত প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে ৬০ লাখ ৪২ হাজার ২৪৭ জন পুরুষ আর ৩৮ লাখ ৩৯ লাখ ৬৭ হাজার ৭০৬ জন নারী। দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে ২৮ লাখ ৯ হাজার ৮৩৬ জন পুরুষ আর ১৬ লাখ ৬ হাজার ২৯৫ জন নারী। #জাগো নিউজ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102