ads
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দেশে করোনায় মৃত্যু আরও ১৩ জনের , শনাক্ত ১,০৬৬

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ মার্চ, ২০২১
  • ৩০ বার পঠিত

দেশে করোনায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। গেল ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ১ হাজার ৬৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ নিয়ে মোট প্রাণহানি হয়েছে ৮ হাজার ৫শ’ ১৫ জনের। ২৪ ঘণ্টায় অ্যান্টিজেনসহ ১৬ হাজার ১১১ জনের নমুনা পরীক্ষা করা হয়। মোট শনাক্ত ৫ লাখ ৫৫ হাজার ২শ’ ২২।

একদিনে সুস্থ হয়েছেন ১ হাজার ২শ’ ৫২ জন। মোট সুস্থ ৫ লাখ ৯ হাজার ১শ’ ৭২। নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৬ দশমিক ছয় দুই শতাংশ।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেলেও বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ।

ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। করোনায় মৃত্যুর হার শুরুতে বৃদ্ধি পাওয়ার পর অনেকটাই কমে এসেছে সে হার।

আর গেল বছরের মার্চে সংক্রমণ শুরুর পর জুলাই পর্যন্ত দৈনিক শনাক্ত রোগী বেড়েছে। এরপর থেকে কমতে শুরু করে সংক্রমণ।

এদিকে দেশে গণহারে করোনা টিকাদান কর্মসূচি হয় ফেব্রুয়ারির ৭ তারিখে। এখন পর্যন্ত সারা দেশে করোনার টিকা নিয়েছেন ৪০ লাখের বেশি মানুষ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102