গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসের নতুন রোগী হিসেবে শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৩৮৬ জন। সবমিলিয়ে দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এখন সাত লাখ ৭২ হাজার ১২৭।
আজ রবিবার (০৯ মে) স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গতকাল শনিবার দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরো ১ হাজার ২৮৫ জনের। ফলে গতকালের তুলনায় আজ দেশে করোনা শনাক্তের সংখ্যা কিছুটা বেড়েছে।
এছাড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৯৩৪ জনে।