ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দেশে ঝড়-বৃষ্টি থাকবে আরও ২ দিন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ২৯ বার পঠিত

ভারতের ওপর দিয়ে ঘূর্ণিঝড় ইয়াস চলে গেলেও বাংলাদেশে এর প্রভাব রয়েছে। এ কারণে আগামী দু’দিন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে পশ্চিম অংশে ঝড়-বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

ঘূর্ণিঝড় দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও এর প্রভাবের কারণে বাংলাদেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। অভ্যন্তরীণ নদী বন্দরগুলোতে দেখাতে বলা হয়েছে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত।

বৃহস্পতিবার (২৭ মে) সকাল থেকেই ঢাকার আকাশ মেঘলা রয়েছে। গত দু’দিন ধরে সব বিভাগেই বৃষ্টি হচ্ছে।

আবহাওয়াবিদ মো. আফতাব উদ্দিন বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে জানান, ঘূর্ণিঝড় ইয়াস চলে গেলেও এর প্রভাব থাকবে আরও দু’দিন। এ সময়ে বৃষ্টি হবে, বিশেষ করে দেশের পশ্চিমাঞ্চলে বৃষ্টিটা বেশি হবে। সঙ্গে থাকবে ঝোড়ো বাতাস। তবে দেশের পূর্বাংশে ঝড় বৃষ্টিটা কম থাকবে। দু’দিন পর ঝড়-বৃষ্টি অনেকটাই কমে আসবে।

আবহাওয়া অধিদফতর সূত্রে জানা যায়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও কাছাকাছি এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘ইয়াস’ আরও ঘনীভূত হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয় এবং উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বুধবার (২৬ মে) মে দুপুর ১২টা থেকে তিনটার মধ্যে ভারতের ডামরার উত্তর এবং বালাশোরের দক্ষিণ দিক দিয়ে ভারতের উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করে। এটি পরবর্তী সময়ে স্থলভাগের উপর দিয়ে আরও উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে প্রথমে প্রবল ঘূর্ণিঝড়, পরবর্তী সময়ে ঘূর্ণিঝড় এবং গভীর নিম্নচাপে পরিণত হয়ে বৃহস্পতিবার সকাল ৬টায় ভারতের ওড়িশা ও কাছাকাছি ঝাড়খন্ড এলাকায় অবস্থান করছিল। এটি স্থলভাগের ওপর দিয়ে আরও উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমশ দুর্বল হয়ে যেতে পারে।

এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপ পার্থক্যের আধিক্য বিরাজ করছে। সাগর উত্তাল রয়েছে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আবহাওয়া অধিদফতরের সতর্কবার্তায়।

দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ফরিদপুর, ঢাকা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্রগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ-পূর্ব বা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কি.মি. বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলের উপর দিয়ে একই দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কি.মি. বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102