ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দেশে নয়, এখন থেকে কলকাতায় সিনেমা বানাব : হিরো আলম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫২ বার পঠিত

বগুড়ার ছেলে আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। যাকে নিয়ে আলোচনা করা যায়, কিন্তু তাকে এড়িয়ে যাওয়া যায় না। আলোচনা-সমালোচনার তোয়াক্কা না করে আপন মনে কাজ করে যাচ্ছেন।

সম্প্রতি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে এফডিসিতে গিয়ে বারবার অপমানিত হয়েছেন হিরো আলম। আর সেই কষ্টে সিনেমা ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি।

সোমবার (৩১ জানুয়ারি) ফেসবুক লাইভে এসে হিরো আলম বলেছিলেন, ‘আশা করি সবাই ভালো আছেন। কাল থেকে অনেক বিষয়ে ভেবে দেখলাম। সিদ্ধান্ত নিয়েছি, আমি আর এফডিসিতে যাব না। আর কোনো সিনেমাও বানাব না। কারণ, আমি দেখেছি এই সুশীল সমাজের লোক আমাকে মেনে নেবে না। চলচ্চিত্রের লোকজন কখনো আমাকে মেনে নেবে না। আমাকে ওরা একের পর এক ধিক্কার, লাঞ্ছিত, অপমান করছে।’

তবে আজ মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাসে দিয়েছেন। সেখানে তিনি লেখেন, ‘দেশে নয়, এখন থেকে কলকাতায় কাজ করব।’

এ বিষয়ে গণমাধ্যমকে জানান, ‘অনেক ভেবে দেখেছি, অভিনয় কিংবা নির্মাণের সঙ্গে না থাকতে পারলে আমি আসলে ভালো থাকতে পারব না। সিনেমা তো আমার ভালোবাসার জায়গা। কারণ, এ দেশের মানুষ আসলে আমাকে ভালোভাবে নিতে পারছে না। কিছু মানুষ তো আমাকে কাজই করতে দেবে না। তাই নতুন করে ভেবে দেখলাম, আসলে আমি এই দেশে আর কিছু বানাতে কিংবা অভিনয় করতে চাই না। এখন থেকে কলকাতায় অথবা দেশের বাইরে গিয়ে কাজ করব। ওখানে আমার সঙ্গে কেউ আর ঝামেলা করতে পারবে না। এখন দেখা যাক এই পরিকল্পনা কতটুকু বাস্তবে রূপান্তরিত করতে পারি।’

এর আগে সিনেমা প্রসঙ্গে তিনি বলেন, ‘গত (৩০ জানুয়ারি) এফডিসিতে পরিচালক শাহীন সুমন অনেক লোকের মধ্যে অপমান করে আমাকে বের করে দেয়। আমি আর কারও বিরুদ্ধে কোনো কথা বলব না, এফডিসিতে যাব না, চলচ্চিত্রও নির্মাণ করব না।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102