ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দেশে প্রথম পুলিশ ডে কেয়ার সেন্টার ফরিদপুরে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ৬৩ বার পঠিত

দেশে প্রথমবারের মতো চালু হলো পুলিশ ডে কেয়ার সেন্টার। রোববার (২৪ জুলাই) দুপুর ১২টায় ফরিদপুর পুলিশ লাইনের মহিলা হোস্টেলে এ সেন্টারের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার মো. আলিমুজ্জামান।

ডে কেয়ার সেন্টারটিতে শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন ধরনের খেলনা, পড়ার সুযোগ এবং দেওয়ালে স্বরবর্ণ-ব্যঞ্জন বর্ণসহ দেশের ইতিহাস ও ঐতিহ্যনির্ভর নানান ছবি রাখা হয়েছে।

শিশুদের ঘুম ও খাওয়ার সুব্যবস্থাও রয়েছে এই ডে কেয়ার সেন্টারে। শিশুদের সার্বক্ষণিক পরিচর্যার জন্য দুজন কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া দুজন নারী পুলিশ সদস্য থাকবেন তাদের সহায়তা করার জন্য। পুলিশ লাইনস হাসপাতালের একজন চিকিৎসক এই ডে কেয়ার সেন্টারে সংযুক্ত থাকবেন শিশুদের স্বাস্থ্য সুরক্ষায়।

পুরো ডে কেয়ার সেন্টারটি সিসি ক্যামেরা আওতায় নিয়ে আসা হয়েছে। যেসব পুলিশ সদস্যদের বাচ্চারা এই ডে কেয়ার সেন্টারে থাকবে তারা ইচ্ছা করলে মোবাইলে সিসিটিভির মাধ্যমে বাচ্চার অবস্থা দেখতে পারবেন।

এ বিষয়ে ফরিদপুর পুলিশ সুপার মো. আলীমুজ্জামান বলেন, বাসায় বাচ্চাদের রেখে যাওয়ার কারণে কর্মক্ষেত্রে বিশেষ করে নারী পুলিশ সদস্যদের নানা সমস্যা হয়। বিভিন্ন সময়ে নারী পুলিশদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, এ ধরনের একটি ডে কেয়ার সেন্টার করা হলে তাদের জন্য সুবিধা হয়। নারী পুলিশ সদস্যদের সুবিধার কথা চিন্তা করেই এই ডে কেয়ার সেন্টার করা হয়েছে।

পুলিশের বাচ্চাদের জন্য দেশে এ ধরনের সেন্টার এই প্রথম বলেও জানান এসপি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102