ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দেশে ফাইজারের টিকা ব্যবহারের অনুমতি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ২৯ বার পঠিত

করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে যুক্তরাষ্ট্রের কোম্পানি ফাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেকের তৈরি টিকা বাংলাদেশে ব্যবহারের জন্য অনুমতি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর।

গত ২৪ মে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সংক্রান্ত গঠিত কমিটির মতামত ও সুপারিশের ভিত্তিতে টিকাটির অনুমোদন দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মে) ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ হবে টিকাটির লোকাল লিগ্যাল অর্গানাইজেশন।

দুই ডোজের এই টিকা ১২ বছর এবং তদূর্ধ্ব বয়সীদের ব্যবহারযোগ্য। তবে বাংলাদেশে সরকারের ডেপ্লয়মেন্ট প্ল্যান অনুযায়ী নির্ধারিত বয়সের ব্যক্তিদের এ টিকা দেয়া হবে। প্রথম ডোজ নেয়ার তিন থেকে চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নিতে হয়।

টিকাটি সংরক্ষণ করতে হবে মাইনাস ৯০ থেকে মাইনাস ৬০ ডিগ্রি তাপমাত্রায়। তবে পাঁচ দিন ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং দুই ঘণ্টা ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এ টিকার গুণাগুণ ঠিক থাকে।

দেশে কোভিড-১৯ প্রতিরোধে চতুর্থ টিকা হিসেবে অনুমোদন পেয়েছে ফাইজার-বায়োএনটেকের এই প্রতিষেধক। দেশে প্রথম অনুমোদন পেয়েছিল অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত এবং ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি টিকা। সেটি অনুমোদন পায় গত ৭ জানুয়ারি।

এরপর গত ২৪ এপ্রিল রাশিয়ার স্পুটনিক-ভি এবং গত ২৯ এপ্রিল চীনের উদ্ভাবিত সিনোফার্ম টিকা জরুরি ব্যবহারের জন্য অনুমোদন পায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102