ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দেশে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ২৩ বার পঠিত

সারাদেশে ১৭ মে থেকে ২৪ জুন পর্যন্ত বন্যায় মোট ৮২ জন মারা গেছেন। শুক্রবার পর্যন্ত বন্যায় মোট মৃত্যুর সংখ্যা ছিল ৭৩।

শনিবার (২৫ জুন) বন্যা বিষয়ক এক বিবৃতিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।

এতে বলা হয়, ১৭ মে থেকে ২৫ জুন পর্যন্ত ময়মনসিংহে পাঁচ জন, নেত্রকোনায় নয় জন, জামালপুরে নয় জন, শেরপুরে চার জন, লালমনিরহাট একজন, কুড়িগ্রামে তিন জন, সিলেট জেলায় ১৮ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে তিন জন এবং মৌলভীবাজারে চার জন মারা গেছেন।

বিবৃতিতে আরও বলা হয়, মৃতদের মধ্যে ডায়রিয়ায় একজন, বজ্রপাতে ১৪ জন, সাপের কামড়ে দুই জন, বন্যার পানিতে ডুবে ৫৬ জন এবং বন্যাজনিত অনান্য কারণে নয় জন মারা গেছে।

গত মঙ্গলবার (২১ জুন) থেকে বন্যার তথ্য দেয়া শুরু করেছে। প্রথম দিনের তথ্যে বলা হয়েছিল, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে বন্যায় ৩৬ জনের মৃত্যু হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102