ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দেশে বিচারবহির্ভূত কোনো হত্যাকাণ্ড হয়নি: আইনমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ২৬ বার পঠিত

দেশে বিচার-বহির্ভূত কোনো হত্যাকাণ্ড হয়নি বলে দাবি করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। রোববার (১২ ডিসেম্বর) রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ দাবি করেন তিনি।

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‌্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। পরিপ্রেক্ষিতে আইনমন্ত্রী বলেন, কোনো প্রকার আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে এমন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা। এটা অত্যন্ত দুঃখজনক।

আনিসুল হক বলেন, র‌্যাব মানবাধিকার লঙ্ঘন করেনি, বরং তা রক্ষা করে চলেছে। দেশে বিচার-বহির্ভূত কোনো হত্যাকাণ্ড হয়নি। এছাড়া মানবাধিকার লঙ্ঘিত হয়-এমন ধরনের কোনো ঘটনার সঙ্গে এলিট ফোর্স জড়িত নয়।

যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে, বাংলাদেশে ২০০৯ থেকে এখন পর্যন্ত ৬০০টি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে। এছাড়া ৬০০ এর বেশি লোক গুম হয়েছেন।

তবে এ অভিযোগ অস্বীকার করে আইনমন্ত্রী বলেন, বাংলাদেশে কোনো ধরনের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি। যুক্তরাষ্ট্রের এ অভিযোগ কল্পনাপ্রসূত। এটা বেশ পীড়াদায়ক।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102