ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দেশে বিদ্যুতের ঘাটতি কিছুটা পূরণ হয়েছে: পরিকল্পনামন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ৩১ বার পঠিত
পরিকল্পনামন্ত্রী

দেশে বিদ্যুতের ঘাটতি আছে। সেই ঘাটতি পূরণ করার জন্য সরকার চেষ্টা করছে। এরই মধ্যে বিদ্যুতের ঘাটতি কিছুটা পূরণ হয়েছে বলে দাবি করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেন, আগামী দু-এক সপ্তাহের মধ্যে বিদ্যুতের সমস্যা সমাধান হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

শুক্রবার (৯ জুন) দুপুরে প্রাথমিক মেধা বৃত্তি পরীক্ষায় সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় ৭৫ জন উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।

পায়রা বিদ্যুৎ কেন্দ্রের বিষয়ে মন্ত্রী বলেন, এ বিদ্যুৎ কেন্দ্র কবে চালু হবে তা এখনো নিশ্চিত করে বলা সম্ভব নয়। কয়লা এলেই চালু হবে।

তিনি আরও বলেন, এরই মধ্যে দেশে নিত্যপণ্যের বাজারগুলো সরকার নিয়ন্ত্রণ নিয়ে এসেছে। পেঁয়াজ আমদানি করায় এখন দাম কমেছে। বাজারে নজরদারি রাখা হচ্ছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডা. মো. আবু নঈম শেখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102