ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দেশে বিপদ ধেয়ে আসছে: রিজভী

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪
  • ৯২ বার পঠিত

দেশে বিপদ ধেয়ে আসছে- মন্তব্য করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সরকারের উদ্দেশে বলেছেন, দেশের জনগণকে বন্দি করে নির্বাচন করবেন, একই দলের স্বতন্ত্র প্রার্থী করে নির্বাচন করবেন, আপনারা মনে করছেন, জনগণ এটা বুঝবে না।

বুধবার (১০ জানুয়ারি) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলে, জনগণ সবই বুঝে। বিএনপি ও সমমনা দলগুলো যে আন্দোলনে রয়েছে, সে আন্দোলনে দেশের জনগণের সমর্থন রয়েছে। সুতরাং দেশে কিন্তু বিপদ ধেয়ে আসছে।
বিএনপির এ মুখপাত্র বলেন, এ দুর্ভাগা জাতির রাজনীতির করুণ মৃত্যুর কথা আপনাদের বলতে চাই। সেই করুণ মৃত্যু হলো গণতন্ত্রের, বাকস্বাধীনতার, ব্যক্তি স্বাধীনতার। ৭ জানুয়ারি নির্বাচন নিয়ে, মানুষের মৌলিক অধিকার নিয়ে ভয়ঙ্কর ছিনিমিনি তিনি খেললেন। এটিকে শুধু নজিরবিহীন বললেই শেষ হবে না এর মধ্যে যে নির্দয়তা, নির্মমতা, নিষ্ঠুরতা, এরকম অনাচার পৃথিবীর আর কোথাও পাওয়া যাবে না। যেমন খুশি, তেমনভাবে তিনি তামাশার নির্বাচন করেছেন।

তিনি বলেন, ডামি নির্বাচনে তিনি যাকে ইচ্ছে তাকে জিতিয়েছেন। যারা জিততে পারেনি তারা কিছু কিছু মুখ খুলছে। কিন্তু শেখ হাসিনা এসব পরোয়া করেন না। তিনি জানেন, ওরা তরকারির একটু ঝোল না পেয়ে কয়েকদিন একটু চিৎকার করবে। আবার তাদের হাতে কিছু ধরিয়ে দিলে চুপচাপ থাকবে।

তিনি আরও বলেন, হাসানুল হক ইনু শেখ হাসিনার মন্ত্রী হয়ে রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি ন্যূনতম ভদ্রতাও রাখেননি, শুধুমাত্র তার প্রধানমন্ত্রীকে সন্তুষ্ট রাখার জন্য। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে যারা কঠোর বক্তব্য রাখবেন, তাদেরই শেখ হাসিনা পুরস্কৃত করবেন। তা চিন্তা করে হাসানুল হক ইনুরা এখনো এমন কথা নেই যা বিএনপি ও তার নেতাকর্মীদের বিরুদ্ধে বলেননি।

রিজভী বলেন, যেসব প্রতিষ্ঠান গণতন্ত্রকে সবল-শক্তিশালী রাখে, সেগুলো তো আগেই ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। বিরোধী দলকে নির্মূল করার জন্য বিচার বিভাগকে অত্যন্ত নির্মমভাবে ব্যবহার করা হয়েছে। বিচারকদের দিয়ে প্রতিদিন বিএনপির নেতাকর্মীদের জেল-সাজা দেওয়া হচ্ছে।

সরকারের উদ্দেশে তিনি বলেন, একদলকে বিভিন্ন দল করে আমি, ঢামি, মামুদের দিয়ে যে নির্বাচন করালেন, তাতে বিশ্ববাসী হাততালি দেয়নি, মুচকি হেসেছে। তারা দুর্নীতির সাগরে ভাসছে, তারা নাকি দুর্নীতির বিরুদ্ধে জিহাদ করবে। দুর্নীতি তো আপনাদের অঙ্গের ভূষণ, লাখ কোটি টাকা পাচার করে আপনাদের পরিবারকে ঐতিহ্যের মধ্যে রেখেছেন, এখন নাকি দুর্নীতির বিরুদ্ধে রাজনীতির খেলা হবে!

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102