ads
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দেশে ভূমিকম্প অনুভূত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ২৯ বার পঠিত

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (২৮ এপ্রিল) সকাল ৮টা ২৫ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। প্রায় ২৭ সেকেন্ড স্থায়িত্ব হয় এ কম্পন।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রাজধানী ছাড়াও ময়মনসিংহ, কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারীসহ বেশ কয়েক জেলায় এ ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬।

এদিকে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৩৯৭ কিলোমিটার দূরে আসামে। স্থানীয় সময় বুধবার সকাল ৭টা ৫৫ মিনিটে কম্পন অনুভূত হয় উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং প্রভৃতি জেলায়। হঠাৎ কেঁপে ওঠে পায়ের তলার মাটি। এছাড়া মালদা, মুর্শিদাবাদ ও দক্ষিণবঙ্গের কিছু জেলাতেও কম্পন অনুভব করেন বাসিন্দারা। এমনকি কলকাতাতেও মৃদু কম্পন অনুভূত হয়েছে।যদিও এখন পর্যন্ত কোনো রকমের জীবনহানি কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে আতঙ্কিত হয়ে পড়েন অনেকে। আলিপুরদুয়ার ও কোচবিহারে মানুষ রাস্তায় বেরিয়ে পড়েন। আসামে এ ভূমিকম্পে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২।

বাংলাদেশ ও ভারত ছাড়াও মিয়ানমার, ভুটান ও চীনের বিভিন্ন স্থানেও এ ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102