ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দেশে শীতের প্রকোপ আরও বাড়বে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ জানুয়ারি, ২০২২
  • ২৪ বার পঠিত

সারা দেশে শীতের প্রকোপ আরও বাড়তে পারে। পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় নতুন করে শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। দেশের উত্তরাঞ্চলের দুটি জেলায় বৃষ্টির পরে মৃদু শৈতপ্রবাহ শুরু হয়েছে। তাপমাত্রা দ্রুত কমছে দেশের অন্যান্য অঞ্চলেরও।

রোববার (১৬ জানুয়ারি) সকালে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, দেশের বিভিন্ন জেলায় নতুন করে শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তবে দিনের তাপমাত্রা বাড়বে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির আশঙ্কা নেই। আগামী কয়েক দিন এই অবস্থা চলবে।

এছাড়াও পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আরও পড়ুন: দুই ব্যাংকে জব্দ থাকা ইভ্যালির অর্থ ছাড়ের নির্দেশ হাইকোর্টের

পূর্বাভাসে আরও বলা হয়, কুড়িগ্রাম ও পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ শৈত্যপ্রবাহ রংপুর বিভাগের অবশিষ্টাংশ এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় বিস্তার লাভ করতে পারে।

এদিকে গতকাল শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের কয়েকটি এলাকায় কিছুটা বৃষ্টি হয়েছে। সর্বনিম্ন ৮.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102