ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘দেশে সব ক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া লেগেছে’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ৪৯ বার পঠিত

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে আজ দেশের সব ক্ষেত্রে লেগেছে উন্নয়নের ছোঁয়া।

বুধবার দুপুরে সিলেট সার্কিট হাউসে তিনি বলেন, করোনার সময় দেশের অসহায় মানুষকে খাবার পৌঁছে দিয়েছেন। বিনামূল্যে করোনার টিকা দিয়েছেন। মসজিদ মন্দিরসহ দেশের বেকার জনগোষ্ঠীকে ভাতা দিয়েছেন।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মোবারক হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ডা. মো. এমদাদুল হক তালুকদার, মৎস্য অধিদফতরের মহাপরিচালক খন্দকার মাহবুবুল হক।

জকিগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- সিলেট বিভাগীয় প্রাণিসম্পদ অধিদফতরের পরিচালক ডা. মারুফ হাসান, বিভাগীয় মৎস্য অধিদফতরের উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন।

সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন হবিগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. ওয়াহিদুর রহমান, গীতা পাঠ করেন সিলেট সদর উপজেলা উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা রতন চন্দ্র মণ্ডল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102