ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দেশে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ১১৪৬৩ জন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ২২ বার পঠিত

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১১ হাজার ৪৬৩ জনের। এছাড়াও একই সময়ে করোনায় মারা গেছেন ২৪৫ জন।

সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ৮৯৭ জনে। এছাড়াও দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ লাখ ৬৫ হাজার ১৫৮ জনে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৪১২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ১৯ হাজার ৮৫৯ জন। একই সময়ে নমুনা সংগ্রহ হয়েছে ৪৬ হাজার ৯৫৩টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৭ হাজার ২০৭টি। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৪ দশমিক ২৮ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় মৃত ২৪৫ জনের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ৮৩ জন, চট্টগ্রাম বিভাগে ৭১ জন, রাজশাহী বিভাগে ১০ জন, খুলনা বিভাগে ২৫ জন, বরিশাল বিভাগে ছয় জন, সিলেট বিভাগে ১৮ জন, রংপুর বিভাগে ১৯ জন এবং ময়মনসিংহ বিভাগে ১৩ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102