ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দেশে ৩ কোটি ৫৮ লাখ ডোজ করোনার টিকা প্রয়োগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫ বার পঠিত

বাংলাদেশে এ পর্যন্ত ৩ কোটি ৫৮ লাখ ৩৪ হাজার ১১৫ ডোজ করোনার টিকা প্রয়োগ করা হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ টিকা নিয়েছেন ২ কোটি ১৫ লাখ ৫৯ হাজার ৭৭৩ জন এবং দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ১ কোটি ৪২ লাখ ৭৪ হাজার ৩৪২২ জন।

বুধবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ১ কোটি ২২ লাখ ২১ হাজার ২৪৭ জন এবং নারী ৯৩ লাখ ৩৮ হাজার ৫২৬ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৮২ লাখ ৮৫ হাজার ১৫ জন ও নারী ৫৯ লাখ ৮৯ হাজার ৩২৭ জন।

এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে ১ কোটি ২৪ লাখ ১ হাজার ৯৭৯ ডোজ। ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে ১ লাখ ৩১১ ডোজ। চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে ১ কোটি ৮৪ লাখ ৩০ হাজার ২৩৭ ডোজ। আর মডার্নার টিকা প্রয়োগ হয়েছে ৪৯ লাখ ১ হাজার ৫৮৮ ডোজ।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বুধবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৪ কোটি ১৮ লাখ ৪৫ হাজার ২৬৯ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে ৪ কোটি ১২ লাখ ৭৭ হাজার ২৫৯ জন এবং পাসপোর্ট নম্বর দিয়ে ৫ লাখ ৬৮ হাজার ১০ জন নিবন্ধন করেছেন।

বাংলাদেশে এ পর্যন্ত ৩ কোটি ৪৭ লাখ ৭৭ হাজার ৭৬১ ডোজ করোনার টিকা প্রয়োগ করা হয়েছে। এর মধ্যে একটি ডোজ নিয়েছেন ২ কোটি ৯ লাখ ২২ হাজার ৭১৫ এবং দুটি ডোজ নিয়েছেন ১ কোটি ৩৮ লাখ ৫৫ হাজার ৪৬ জন মানুষ।

মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার ১৪ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বুধবার ১৫ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে মারা গেছেন আরও ৫১ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৫৮ জনে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৯০১ জনের দেহে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৩৬ হাজার ৩৪১ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৭৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৯০ হাজার ৫৪১ জন। ২৪ ঘণ্টায় ২৮ হাজার ৬১৫টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৬ দশমিক ৬৪ শতাংশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102