ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দেশ আল্লাহর ওয়াস্তে চলছে: জিএম কাদের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ৩৭ বার পঠিত

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, ‘দেশ আল্লাহর ওয়াস্তে চলছে। সরকার আছে বলে মনে হচ্ছে না। সব সেক্টরে দুর্নীতি হচ্ছে।’

শুক্রবার (২৬ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সনাতন পার্টির (বিএসপি) আনুষ্ঠানিক আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় জিএম কাদের এসব কথা বলেন।

বিদ্যুৎ-জ্বালানি এ দুই খাতকে দুর্নীতির আখড়া উল্লেখ করে জিএম কাদের বলেন, ‘আমি জ্বালানি খাতে চাকরি করেছি। অয়েল সেক্টরে দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে। অনেক পরিচিত লোক থাকায় আমি দুর্নীতির অনেক খবর পাই।’

তিনি বলেন, ‘সরকার মানুষের পেটে তিনবার লাথি মেরেছে। একবার রিজার্ভ সংকটের ফলে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন করে। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে বেশি দামে আমদানি করে দ্রব্যমূল্য বাড়িয়ে দেয়। আবার তেলের দাম বাড়িয়ে মানুষের পেটে লাথি মারা হয়েছে।’

জাপা চেয়ারম্যান বলেন, ‘দেশে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় ব্যবসার নামে আমলাদের সহযোগিতায় লুণ্ঠনের রাজত্ব কায়েম হয়েছে। দুর্নীতির কারণে ভালো উদ্যোগ সফল হচ্ছে না। দলীয় লোক, যাদের টাকা-পয়সা আছে, তাদের লিস্ট করে টিসিবির কার্ড দেওয়া হচ্ছে। দেশের জনগণ এগুলো থেকে মুক্তি চায়।’

এ অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ড. মনোরঞ্জন ঘোষাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সম্মিলিত সনাতন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার আচার্য প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102