ads
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘দেশ এগিয়ে গেলে আঘাতের আশঙ্কা বাড়ে’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৯ বার পঠিত

দেশ যখন এগিয়ে যেতে থাকে তখনই আঘাত আসার আশঙ্কা থাকে উল্লেখ করে তা মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ আহ্বান জানান।

এর আগে ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনার দলিল আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন প্রধানমন্ত্রী। আগামী ৫ বছর সরকারের অর্থনীতির কৌশল লিপিবদ্ধ রয়েছে এই পরিকল্পনায়।

একনেক সভায় ১৯ হাজার ৮৪৪ কোটি টাকার ৯টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেয়া হয়। বৈঠকে ১৬ হাজার ৯১৮ কোটি টাকা ব্যয়ে ঢাকা সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেয়া হয়। প্রকল্পেটিতে ১৩ হাজার ২৪৪ কোটি টাকা ঋণ সহায়তা দেবে এডিবি।

এছাড়াও ৫৩৪ কোটি টাকা ব্যয় বৃদ্ধি করে পায়রা সমুন্দ্র বন্দরের প্রথম টার্মিনাল নির্মাণ প্রকল্পের প্রথম সংশোধনী অনুমোদন দেয় একনেক। এতে প্রকল্পটির ব্যয় দাঁড়ালো ৪ হাজার ৫১৬ কোটি টাকা।

পরে এক ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের জানান, আগামী বৈঠকে পায়রা বন্দরের বিস্তারিত পরিকল্পনা দেখতে চেয়েছেন প্রধানমন্ত্রী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102