ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দেশ কোনো সংকটে নেই, সংকটে আছে বিএনপি: হানিফ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩
  • ৪০ বার পঠিত

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, দেশ কোনো সংকটে নেই, মানুষও কোনো সংকটে নেই। সংকটে আছে বিএনপি।

শুক্রবার (৬ জানুয়ারি) সকালে কুষ্টিয়া শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমসের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, যে দলের শীর্ষ দুই নেতা দণ্ডপ্রাপ্ত হয়ে পলাতক ও কারাগারে থাকে সে দল তো সংকটে থাকবেই। তাই সান্ত্বনা খুঁজতে দেশ সংকটে আছে বলে প্রচার করছে তারা।

তিনি বলেন, বিএনপি দেশের বিচার ব্যবস্থাকে কলুষিত করেছিল। বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ করে এবং ক্ষমতায় থাকতে বিচার বিভাগকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিএনপি বিচারহীনতার সংস্কৃতি কায়েম করেছিল। আওয়ামী লীগ ভবিষ্যতেও বিচার বিভাগে কোনো হস্তক্ষেপ করবে না।

হানিফ বলেন, দশ বছর ধরে বিএনপির আন্দোলন দেখে আসছি। জনবিচ্ছিন্ন দল বিএনপির আন্দোলন নিয়ে কোনো কথা বলার প্রয়োজন নেই। বিএনপির আন্দোলন নিয়ে জনগণও ভাবে না, আওয়ামী লীগও ভাবে না।

এসময় কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, জেলা প্রশাসক সাইদুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অনুপ কুমার নন্দীসহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102