নিজস্ব প্রতিবেদক; পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে ঐতিহ্যবাহী খানকায়ে সিদ্দীকিয়া দরবারে হাজী দ্বীন মুহাম্মদ ফাউন্ডেশনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মসজিদে মামা শরিফার সামনে দেড়শ বছরের পুরোনো ঐতিহ্যবাহী ইফতার মাহফিল

আয়োজক সংগঠনের আহবায়ক মোহাম্মদ রাফিউল আলম বাদশাহ বলেন,
এটি আমাদের দেড়শ বছরের পুরোনো ঐতিহ্য। দেড়শ বছর যাবত আমাদের পূর্ব পুরুষরা এ ইফতার মাহফিল করে আসছে। আমাদের এ মাঠে শায়িত আছেন উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা ফসিহ উদ্দিন (রহঃ)। যিনি আসাম ও বাংলার ইসলাম প্রচারে ব্যপক ভূমিকা রেখেছেন। আমাদের বংশের পূর্ব পুরুষ মজনু ফরায়েজি (রহঃ), যিনি তৎকালীন ফরায়েজি আন্দোলনের অন্যতম নেতা ছিলেন।
তিনি আরও বলেন, হাজী দ্বীন মুহাম্মদ ফাউন্ডেশন একটি পারিবারিক সংগঠন ও আমাদের দ্বীন মুহাম্মদ (রহঃ) এর বংশের সেতুবন্ধন। এ সংগঠন হতে আমরা সমাজের বিভিন্ন উন্নয়ন মূলক ও স্বেচ্ছাসেবী কাজ করে থাকি।
এসময় প্রায় দেড় শতাধিক মুসল্লী ইফতার ও দোয়ায় অংশ নেয়।