ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দোকানের বিরোধ নয়, পরকীয়ার কারণে দেলোয়ারকে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১ জুন, ২০২২
  • ৩৫ বার পঠিত

রংপুরের পীরগাছায় বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ী দেলোয়ার হোসেনকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ফারুক মিয়া আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে ফারুক স্বীকার করেছে তার স্ত্রীর সাথে দেলোয়ারের পরকীয়ার ক্ষুব্ধ হয়ে তাকে হত্যা করেছে।

মঙ্গলবার সন্ধ্যার পরে রংপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ আবু হেনা সিদ্দিকীর নিকট ফারুক মিয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলার সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) আশরাফুল আলম পলাশ।

তিনি বলেন আদালত সূত্রে জানতে পেরেছি স্ত্রীর পরকীয়ার কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে। গত রমজান মাসে পরকীয়ার কারণে ফারুক মিয়ার সাথে তার স্ত্রীর বিচ্ছেদ ঘটলে ৩ সন্তান নিয়ে ফারুক মিয়ার মাঝে ক্ষোভ দেখা দেয়। ক্ষেভের কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে।
পুলিশ মঙ্গলবার সকালে রংপুরের মিঠাপুকুর উপজেলার জায়গিরহাট এলাকা থেকে ফারুক মিয়াকে গ্রেফতার করে। প্রাথমিক স্বীকারোক্তির ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাকু পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে দশটার দিকে দেলোয়ারকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের ঘটনায় ফারুকের ছোট ভাই সবুজ মিয়া (৩৫), শফিকুল ইসলাম (৪০) ও রনজু মিয়া (৩০) নামে ৩ জনকে গ্রেফতার করে। হত্যার ঘটনায় এ পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। নিহতের স্ত্রী আনোয়ারা বেগম বাদি হয়ে হত্যা মামলা দায়ের করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102