ads
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দোকান থেকে ফেরার পথে গণধর্ষণের শিকার ছাত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ জানুয়ারি, ২০২১
  • ৩৫ বার পঠিত
বগুড়া

বগুড়ার শিবগঞ্জের পল্লীতে এক ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার চককানু গ্রামের খাইরুল ইসলামের ছেলে মোর্শেদুল ইসলাম (২০) ও একই গ্রামের শাকিরুল ইসলামের ছেলে জিয়াউর রহমান (১৫)।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ৩০ ডিসেম্বর রাত ৯টার দিকে ভুক্তভোগী দোকান থেকে বাড়ি যাওয়ার সময় একই গ্রামের আক্কাস আলীর বখাটে ছেলে বাবু প্রামাণিকসহ (২৩) আরও দুজন তাকে ধর্ষণ করে। বিষয়টি পরিবারের লোকজনকে জানালে রাতেই পালানোর সময় বখাটে বাবুকে আটক করা হয়। পরে বাবুর পরিবারের লোকজন তাকে ছিনিয়ে নেয়। পুলিশ খবর পেয়ে দুজনকে গ্রেফতার করে।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান বলেন, ধর্ষণের অভিযোগে মামলা নেওয়া হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। মামলার প্রথম আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102