সাজ্জাদ মাহমুদ মনির, সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নে পূর্ব-বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) সন্ধ্যায় উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৌলারপাড় গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে মৌলারপাড় গ্রামের দুই পক্ষের মধ্যে বিরোধ রয়েছে। এর জেরে চৌধুরীপাড়ার সৌদী আরব প্রবাসী তাজুল ইসলামের ছেলে রায়হানসহ চৌধুরীপাড়া গ্রামবাসীর সাথে রফিকুল ইসলামেরও মাদকসহ নানান বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। সন্ধ্যায় রায়হান মিয়া বাংলাবাজার থেকে বাড়ীতে যাওয়ার পথে রফিকুল ইসলামের লোকজন এসে রায়হান মিয়ার উপর হামলা চালায় এবং তাকে বেদড়ক পিঠিয়ে আহত করে। খবর পেয়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে উভয় পক্ষের ১৫ জন আহত হন।
খবর পেয়ে দোয়ারা বাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ৪ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।সংঘর্ষ চলাকালে রায়হান মিয়া,আকাশ মিয়া,মাহতাব্ আলী,নজরুল ইসলাম,রফিকুল ইসলাম,রাসেল,রফিকুল ইসলাম, দিলোয়ার হোসেনসহ ১৫জন আহত হয়েছেন। দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেব দুলাল ধর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।##