রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরি থেকে পড়ে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। গতকাল বুধবার (৮ ডিসেম্বর) মধ্যরাতে দৌলতদিয়ার পাঁচ নম্বর ফেরি ঘাটে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিখোঁজ মোজাফ্ফর হোসেন নান্নু তার মেয়েকে নিয়ে লালন পরিবহণের বাসে করে কুষ্টিয়া থেকে ঢাকায় যাচ্ছিল। বাসটি ফেরিতে উঠলে নান্নু বাস থেকে নেমে কেরামত আলী ফেরির পকেট গেটের সামনে দাঁড়িয়ে ছিলেন। ফেরি ছেড়ে দেয়ার ঝাকিতে সে পানিতে পড়ে যায়।
শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
এদিকে ঘন কুয়াশার কারণে প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল। কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ফেরি চলাচল পুনরায় শুরু হয়।