ads
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
  • ৫১ বার পঠিত

এক ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ফের স্বাভাবিক হয়েছে।
কুয়াশা কেটে গেলে আজ রোববার সকাল ১০টা থেকে ফেরি চলাচল শুরু হয়। এতে করে দোলতদিয়া ও পাটুরিয়াঘাট এলাকায় আটকা থাকা যানবাহনগুলো পারাপার শুরু হয়েছে।

এর আগে ভোর থেকে ওই নৌরুট এলাকায় ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করা হয়।

বিআইডব্লিউটিসির দোলতদিয়া ঘাট ব্যবস্থাপক আবু আবদুল্লাহ রনি জানান, ভোর থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট এলাকায় ঘন কুয়াশা পড়তে থাকে। কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে সকাল ৮টার দিকে ফেরি চালকদের দৃষ্টিসীমা শূন্যে নেমে আসে।

এ কারণে দুর্ঘটনা এড়াতে নৌরুটে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়। তবে এক ঘণ্টা পর কুয়াশা কেটে গেলে সকাল ১‌০টা থেকে পুনরায় ফেরি সার্ভিস চালু হয়।

এই নৌরুটে ১৫টি ফেরি রয়েছে। আটকে থাকা যানবাহনগুলো পারাপার শুরু হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102