ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দ্বন্দ্বের বলি ২৫ কৃষকের ৩৫ বিঘা জমির ১০ হাজার কলাগাছ

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ৬২ বার পঠিত

ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় রাতের আঁধারে ২৫ কৃষকের প্রায় ৩৫ বিঘা জমির কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৫ জুলাই) রাতে উপজেলার যোগীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের আব্দুল হান্নানের সমর্থকদের সঙ্গে রইচ উদ্দিন সমর্থকদের বিরোধ চলে আসছিল। গত উপজেলা নির্বাচনের পর থেকেই উভয় পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা চলে আসছিল। শুক্রবার রাতে আব্দুল হান্নানের সমর্থকদের ফসল কেটে দেয় দুর্বৃত্তরা।

একই গ্রামের কৃষক রেজাউল করিম বলেন, আমাদের মাঠে অন্তত ২৫ জন কৃষকের জমির ফসল নষ্ট করে দেওয়া হয়েছে। আমাদের সামাজিক দ্বন্দ্ব আছে। সেই দ্বন্দ্বের কারণেই ফসলের ক্ষতি করা হয়েছে। আমরা এর বিচার চাই।

কৃষক কামরুল ইসলাম বলেন, আমাদের এত বড় ক্ষতি করেছে যা পূরণ হওয়া নয়। রইচ উদ্দীন আর মতিয়ারের লোকজন আমাদের এ ফসল নষ্ট করে দিয়েছে। আমাদের সঙ্গে শত্রুতা থাকতে পারে। তাই বলে ফসল নষ্ট করবে। আমরা এর উপযুক্ত শাস্তি দাবি করছি।

ওই গ্রামের কৃষক শাহীন আলম বলেন, শনিবার (৬ জুলাই) সকালে মাঠে এসে দেখি আমার দেড় বিঘা জমির কলাগাছ কে বা কারা কেটে দিয়েছে। দুদিন আগেও আমি আমার জমিতে সার দিয়েছি। কিছুদিন পরেই কলাগাছে কাঁদি আসা শুরু করতো। কিন্তু আমার গাছগুলো কেটে দিয়েছে। আমি তো সর্বস্বান্ত হয়ে গেলাম।

ঝিনাইদহের সিনিয়র সহকারী পুলিশ সুপার অমিত কুমার বর্মন বলেন, খবর পাওয়ার পর আমরা সেখানে অফিসার পাঠিয়েছিলাম। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি সামাজিক দ্বন্দ্বের কারণে এ ফসলহানি করা হয়েছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে থানায় অভিযোগ দিলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102