ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দ্বাদশ নির্বাচনে আমাদের জিততেই হবে: চুমকি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ৪১ বার পঠিত

আওয়ামী মহিলা লীগের সভাপতি ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের জয়ের কোনো বিকল্প নাই। শোককে শক্তিতে রূপান্তর করে সংগঠিত হয়ে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে আসন্ন নির্বাচনে আমাদের জিততেই হবে।

গাজীপুর মহানগরীর ৪০ নং ওয়ার্ডের মেঘডুবি উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার পূবাইল থানা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মেহের আফরোজ চুমকি এসব কথা বলেন। এ উপলক্ষে এ দিন কুরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল, গণভোজ, আলোচনা সভা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণসহ নানা কর্মসূচি পালিত হয়।

স্বপ্নের পদ্মা সেতুতে এখন বিএনপিও পারাপার হয় উল্লেখ করে চুমকি বলেন, আমরা সবাই বঙ্গবন্ধুর সৈনিক হতে পারলে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হবে না। জনগণের ভোটে বারবার আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল। ইনশাল্লাহ আগামীতে আবারও জনগণের ভোটে শেখ হাসিনা ক্ষমতায় আসবেন।

৪০ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক হাসানুল বান্না মজুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, পূবাইল থানা আওয়ামী লীগ সভাপতি আজিজুর রহমান শিরিষ, সাধারণ সম্পাদক এম জাহিদ আল মামুন।

শোক দিবসের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী কাউন্সিলর হোসনে আরা সিদ্দিকী জুলি, ৪২ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মুজিবুর রহমান, ৪১ নং ওয়ার্ড কাউন্সিলর মোমেন মিয়া, সাবেক কাউন্সিলর বজলুর রহমান বাছির প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102