ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দ্বিতীয় দফায় বরিশাল থেকে ভারত গেলো ১০ টন ইলিশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৬ বার পঠিত

দুর্গাপূজা উপলক্ষে দ্বিতীয় দফায় বরিশাল নগরীর পোর্ট রোড মোকাম থেকে ভারতে পাঠানো হয়েছে ১০ টনের বেশি ইলিশ। শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতে দুই রপ্তানিকারকের মাধ্যমে এ ইলিশ পাঠানো হয়।

এর মধ্যে বরিশাল জেলা মৎস্য আড়তদার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নীরব হোসেন টুটুল পাঠিয়েছেন আট টন ইলিশ। এছাড়া ঢাকার জে জে এন্টারপ্রাইজের মাধ্যমে ৬০ মণ (দুই টনের বেশি) ইলিশ পাঠিয়েছেন পোর্ট রোড মোকামের ব্যবসায়ী খান হাবিব।

জানা গেছে, দ্বিতীয় চালানে পাঠানো মাছের দাম স্থানীয় বাজারের চেয়ে কম। ভারতে রপ্তানি করা ৬০০ থেকে ৯০০ গ্রাম সাইজের ইলিশ শুক্রবার নগরীর পোর্ট রোড বাজারে ৫৮ হাজার টাকা প্রতিমণ বিক্রি হয়েছে। সেই হিসাবে প্রতিকেজি বিক্রি হয়েছে ১ হাজার ৪৫০ টাকা। আর ভারতে পাঠানো ইলিশের প্রতিকেজির দাম পড়ছে ১০ ডলার হিসেবে ১ হাজার ১০০ টাকা।

রপ্তানিকারক নীরব হোসেন টুটুল বলেন, বৈরী আবহাওয়ার কারণে নদীতে ইলিশ নেই। সাগরেও ট্রলার যেতে পারছে না। পোর্ট রোডেও ইলিশের সংকট রয়েছে। তাই রপ্তানির জন্য ইলিশ কিনতে ঝামেলায় পড়তে হচ্ছে। ইলিশ সংকট থাকায় আট টন পাঠানো হয়েছে।

পোর্ট রোডের ব্যবসায়ী খান হাবিব বলেন, ঢাকার জে জে এন্টারপ্রাইজের মাধ্যমে পোর্ট রোড থেকে ৬০ মণ ইলিশ রাতে ভারতে পাঠানো হয়েছে।

পোর্ট রোডের ব্যবসায়ী মো. মামুন জানান, শুক্রবার পোর্ট রোড বাজারে এলসি সাইজের ইলিশ ৫৮ হাজার, কেজি সাইজের ইলিশ ৬৩ হাজার, এক কেজি ২০০ গ্রাম সাইজের ইলিশ ৬৮ হাজার ও দেড় কেজি সাইজের ইলিশ ৭৬ হাজার টাকা প্রতিমণ বিক্রি হয়েছে।

ইলিশ সংকটের কারণে দাম বেড়ে গেছে জানিয়ে ব্যবসায়ীরা বলছেন, অন্য বছর ইলিশের এ ভরা মৌসুমে মোকামে প্রতিদিন কোটি টাকার বাণিজ্য হতো। এখন সেখানে ৪০ থেকে ৫০ লাখ টাকার মাছ বিক্রি হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102